Kaler Patrika
ঢাকা,
|
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
YouTube
Fcaebook
Kaler Patrika
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
Kaler Patrika
No Result
View All Result

অভিনয় থেকে দূরে সরে নতুন কোন পেশায় যোগ দিলেন হাসান মাসুদ?

faozia-silveebyফাওজিয়া সিলভী
September 22, 2026- 12:53 pm
in ফোকাস, বিনোদন
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

বিনোদন জগতের জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ ২০০৩ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ দিয়ে সিনেমা জগতে পা রাখেন। এরপর নাটকেও নিয়মিত মুখ হয়ে উঠেন তিনি। তার অভিনীত জনপ্রিয় নাটকের মধ্যে রয়েছে ‘হাউসফুল’, ‘এফডিসি’, ‘গ্র্যাজুয়েট’, ‘রঙের দুনিয়া’, ‘বিহাইন্ড দ্য সিন’, ‘খুনসুটি’ ইত্যাদি।

একজন অভিনয়শিল্পীর বাইরেও যার রয়েছে নানা পরিচয়। সংগীতশিল্পী হিসেবেও নিজেকে প্রমাণ করেছেন তিনি। ২০০৬ সালে তার গানের অ্যালবামও প্রকাশিত হয়েছিল। এ ছাড়া অভিনয় জগতে আসার আগে বাংলাদেশ সেনাবাহিনীতে কাজ করেছেন হাসান মাসুদ।

সেনা পোশাকে কখনো দেশের দায়িত্ব নিয়েছেন, আবার হাতে কলম নিয়ে সাংবাদিক হিসেবে সমাজকে তুলে ধরেছেন এ অভিনেতা। মহান এই পেশাগুলো থেকে পর্যায়ক্রমে সরেও এসেছিলেন তিনি। তা অবশ্য অনেক বছর আগের কথা। কিন্তু নিজের মাঝে থাকা ‘শিল্পীসত্ত্বা’কে আর গোপন রাখতে পারেননি।

সবকিছু ছেড়ে চলে আসেন ক্যামেরার সামনে। নিয়মিত অভিনয় শুরু করেন। সাংবাদিকতার পাশাপাশিই শুরু হয় তার অভিনয় যাত্রা। অল্প সময়ের মাঝেই জনপ্রিয়তার তুঙ্গে ওঠেন। তবে তার ক্যারিয়ার দুই দশকের বেশি হলেও এখন অনিয়মিত। দর্শকরা তাকে এখনো পর্দায় দেখতে চান। কিন্তু কোথা খুজে পাওয়া যায় না।

অবশ্য সম্প্রতি বিতর্কে জড়িয়ে পড়েন এ অভিনেতা। এক সংবাদমাধ্যমে তিনি বলেছিলেন— আপাতত অভিনয় করবেন না, হজ করে এসে ধর্মের পথেই মনোযোগী হবেন। যখন এ নিয়ে আলোচনা বাড়তে থাকে, তখন বিষয়টি অন্যরকম শোনা যায়—তিনি নাকি চিরতরে অভিনয় থেকে সরে যাওয়ার কথা বলেছেন। আসলে তা ঠিক নয়।

এ নিয়ে হাসান মাসুদ বলেন, তিনি এ ধরনের কথা কখনো বলেননি। ভালো কনটেন্ট পান না দেখে কাজ করেন না তিনি বলে জানিয়েছেন। এরই মধ্যে খবর এলো— একটি করপোরেট প্রতিষ্ঠানে যুক্ত হয়েছেন হাসান মাসুদ। খবরটি ছড়িয়ে পড়তেই তার ভক্ত-অনুরাগীদের মাঝে উদ্বেগ— তবে কি অভিনয় ছাড়ছেন অভিনেতা হাসান মাসুদ?

সেই নতুন কর্মস্থল একটি এডুকেশন কনসালটেন্সি প্রতিষ্ঠান। সেখানে বিদেশে উচ্চশিক্ষার জন্য আগ্রহী শিক্ষার্থীদের জন্য কাজ করা হয়ে  থাকে। প্রতিষ্ঠানটির ‘হেড অব স্টুডেন্ট অ্যাকুইজিশন অ্যান্ড ব্র্যান্ড’ পদে যোগ দিয়েছেন তিনি। ইতোমধ্যে প্রতিষ্ঠানটির বেশ কিছু প্রোমোতে তাকে ব্র্যান্ডিং করতে দেখা গেছে।

এদিকে কয়েক মাস আগে হাসান মাসুদের অসুস্থতার খবর যখন ছড়িয়ে পড়ে, তখন তার ভক্ত-অনরাগীদের মনে উদ্বেগ দেখা যায়। অনেক দিন ধরেও কাজের সঙ্গে যুক্ত নেই তিনি। পরে হজ করে এসেও বিজ্ঞাপনেকাজ করেছেন হাসান মাসুদ। কিন্তু তার সেই বক্তব্যের জেরে তৈরি হয়েছে বিতর্ক। যদিও পরে তা স্পষ্ট করেন তিনি। এমন আবহে তার নতুন চাকরির খবর আবার তাকে পর্দা থেকে সরে আসার জল্পনাকল্পনাকে খানিকটা তাজা করে দিল।

ShareSend

এই ক্যাটাগরির অন্য সংবাদ

আবারও র‍্যাম্পে হাঁটবেন ঐশ্বরিয়া

আবারও র‍্যাম্পে হাঁটবেন ঐশ্বরিয়া

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

কনসার্টে কাঁদলেন এড শিরান, বললেন গাজা পরিস্থিতি ‘বিপর্যয়কর’

আজকের স্বর্ণের দাম: ২১ সেপ্টেম্বর ২০২৬

চীনের কাছে হের মিশন শুরু বাংলাদেশের

সারোগেসির মাধ্যমে মা হয়েছেন লেডি গাগা, সন্তানের কী নাম রাখলেন

সর্বশেষ সংবাদ

মিষ্টি আপেল চিনে কিনবেন যেভাবে

মিষ্টি আপেল চিনে কিনবেন যেভাবে

প্রতিদিন সন্ধ্যায় তীব্র ক্ষুধা পায়? কারণগুলো জেনে নিন

প্রতিদিন সন্ধ্যায় তীব্র ক্ষুধা পায়? কারণগুলো জেনে নিন

ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ৫ লাখ টাকা পর্যন্ত দাবি পরিশোধের সিদ্ধান্ত

ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ৫ লাখ টাকা পর্যন্ত দাবি পরিশোধের সিদ্ধান্ত

তরুণদের সৃজনশীলতা বিকাশে বিইউপি ও অপোর যৌথ উদ্যোগ ‘স্ফূরণ ৬.০’

তরুণদের সৃজনশীলতা বিকাশে বিইউপি ও অপোর যৌথ উদ্যোগ ‘স্ফূরণ ৬.০’

সোনিয়ার নাগরিকত্ব মামলা আবার শুরুর নির্দেশ, শাসক দলের হাতে ‘নতুন অস্ত্র’

সোনিয়ার নাগরিকত্ব মামলা আবার শুরুর নির্দেশ, শাসক দলের হাতে ‘নতুন অস্ত্র’

ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ৫ লাখ টাকা পর্যন্ত দাবি পরিশোধের সিদ্ধান্ত

ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ৫ লাখ টাকা পর্যন্ত দাবি পরিশোধের সিদ্ধান্ত

Load More

Advisor: Md. Tofazzal Hossain
Editor: Md. Sharif Hossain

Office: House 23, Road 01, Sector 12, Uttara, Dhaka-1230, Bangladesh
Phone: +88 01716198920, Email: kalerpatrika@gmail.com

Facebook Youtube Linkedin X-twitter Whatsapp

Copyright © 2026 Kaler Patrika, All rights reserved

No Result
View All Result
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস

Press Release: kalerpatrika@gmail.com