Kaler Patrika
ঢাকা,
|
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
YouTube
Fcaebook
Kaler Patrika
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
No Result
View All Result
Kaler Patrika
No Result
View All Result

ব্যালন ডি’অরের লড়াই থেকে ‘ছিটকে গেছেন’ মেসি, শীর্ষ ৩-এ কারা?

Kaler Patrikabyস্টাফ রিপোর্টার
September 19, 2026- 1:55 pm
in খেলা, লিড নিউজ
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

২০২৬ বিশ্বকাপ শেষে পুরুষদের ব্যালন ডি’অরের জন্য ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা নিশ্চিত হওয়ার পর এখন পুরস্কারের দৌড় প্রবেশ করেছে শেষ ধাপে। তবে রেকর্ড নবমবারের মতো এই পুরস্কারটি জেতার সম্ভাবনা একেবারেই ক্ষীণ লিওনেল মেসির। জানাচ্ছে দ্য ইন্ডিপেন্ডেন্টের ব্যালন ডি’অর পাওয়ার র‍্যাঙ্কিং।

ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে স্পেনের শিরোপা জয় নিশ্চিতভাবেই সুবিধা করে দেবে ২০২৪ সালের বিজয়ী রদ্রি এবং লামিন ইয়ামালের মতো খেলোয়াড়দের। ফুটবলের সবচেয়ে আকাঙ্ক্ষিত ট্রফি জয়ে ভূমিকা রাখার পাশাপাশি নতুন ক্লাব মৌসুমেও দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে এগিয়ে থাকতে চাইবেন তারা।

তবে ব্যালন ডি’অরের দৌড়ে এখনো ফেভারিট হিসেবে আছেন হ্যারি কেইন। বায়ার্ন মিউনিখের হয়ে দুর্দান্ত গোলদাতা মৌসুম কাটানোর পাশাপাশি ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপেও গুরুত্বপূর্ণ কিছু মুহূর্তে ভূমিকা রেখেছেন তিনি। প্রশ্ন হলো, ২০২৬-২৭ মৌসুমের শুরুর দিকেও কি সেই দুর্দান্ত ফর্ম ধরে রাখতে পারবেন তিনি, যাতে অক্টোবরের অনুষ্ঠানে দলীয় অর্জন কোনো ফ্যাক্টরই না হয়ে দাঁড়ায়।

বিশ্বকাপে আটবারের ব্যালন ডি’অরজয়ী লিওনেল মেসি প্রমাণ করেছেন, ৩৯ বছর বয়সেও তিনি আলোচনায় থাকতে পারেন। আটটি গোল করে আর্জেন্টিনাকে ফাইনালে তোলার পাশাপাশি সাময়িকভাবে টুর্নামেন্টের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার মুকুটও পরেছিলেন তিনি, পরে যা কিলিয়ান এমবাপ্পের কাছে হারান। ইন্টার মিয়ামিকে ক্যাম্পেওনেস কাপ জেতানোর পর স্যার ডেভিড বেকহাম মেসিকেই ব্যালন ডি’অরের সম্ভাব্য বিজয়ী হিসেবে বেছে নিয়েছেন।

দ্য ইনডিপেনডেন্টের করা ২০২৬ সালের ব্যালন ডি’অর র‍্যাংকিংয়ে শীর্ষ দশে থাকা খেলোয়াড়দের তালিকা এখানে তুলে ধরা হলো।

দশ নম্বরে আছেন ভিনিসিয়ুস জুনিয়র। রিয়াল মাদ্রিদের হয়ে আরেকটি ভালো মৌসুম কাটিয়ে ৩৬ ম্যাচে ২২ গোল করেছেন তিনি, যদিও এমবাপ্পের মতোই দলকে কোনো শিরোপা এনে দিতে পারেননি। ব্রাজিলের হয়ে বিশ্বকাপে আলো ছড়িয়েছেন বটে, কিন্তু তা দলকে শেষ ষোলোর বৈতরণী পার হতেও সাহায্য করতে পারেনি।

নয় নম্বরে আছেন মাইকেল ওলিসে। বায়ার্ন মিউনিখ ও ফ্রান্স দলে নিজেকে বিশ্বের অন্যতম সেরা আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি। তবে ব্যালন ডি’অর জেতার মতো যথেষ্ট শক্তিশালী প্রার্থী এখনো তিনি নন, যদিও আলোচনায় থাকাটাই তার জন্য একটা বড় অর্জন।

আট নম্বরে আছেন জুড বেলিংহাম। বিশ্বকাপে ৭ গোল করে তিনি ইংল্যান্ডকে তৃতীয় স্থানের মেডেল এনে দেন। বিশ্বকাপের আগের মৌসুমটা তার জন্য খুব একটা ভালো কাটেনি, রিয়াল মাদ্রিদের হয়ে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে মাত্র ১৩টি অবদান রাখতে পারেন তিনি।

সাত নম্বরে আছেন উসমান দেম্বেলে। ফ্রান্স বিশ্বকাপ জিতলে তিনিই হতেন সবচেয়ে বড় ফেভারিট, তবে সেমিফাইনালেই বিদায় নেয় তার দল। প্যারিস সেইন্ট জার্মেইঁয়ের সেরা গোলদাতা হয়ে লিগ ওয়ান ও চ্যাম্পিয়নস লিগ জিতলেও গত মৌসুমের তুলনায় তার গোলসংখ্যা নেমে এসেছে অর্ধেকে।

ছয় নম্বরে আছেন আর্লিং হালান্ড। নরওয়েকে ১৯৯৮ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ আটে তুলতে বড় ভূমিকা রাখেন তিনি, যেখানে ব্রাজিলকেও বিদায় করে দেয় তার দল। ম্যানচেস্টার সিটির হয়ে গত মৌসুমে ৩৮ গোল করে ঘরোয়া ডাবল জেতান তিনি।

পাঁচ নম্বরে আছেন লিওনেল মেসি। ৩৯ বছর বয়সেও আটটি গোল করে আর্জেন্টিনাকে ফাইনালে তোলেন তিনি, যদিও সেখানে স্পেনের কাছে হেরে যায় তার দল। এরপরও বিশ্বকাপে টুর্নামেন্ট-সেরার তকমা পাননি তিনি। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়া মেসির জন্য এটাই হতে পারে ব্যালন ডি’অর জেতার শেষ সুযোগ।

চার নম্বরে আছেন রদ্রি। স্পেনের মাঝমাঠের ভরসা হয়ে বিশ্বকাপে দুর্দান্ত খেলে গোল্ডেন বল জেতেন তিনি। তবে ম্যানচেস্টার সিটির হয়ে ততটা উজ্জ্বল মৌসুম কাটাতে পারেননি তিনি, চোট থেকে ফিরে সময় লেগেছিল ছন্দে ফিরতে। তিনি নিজেই স্বীকার করেছেন, ব্যালন ডি’অরের জন্য বার্সেলোনা এখন সতীর্থ ইয়ামালকেই বেশি প্রাধান্য দিচ্ছে।

তিন নম্বরে আছেন লামিন ইয়ামাল। ২০২৫ সালে রানার্সআপ হওয়া ১৯ বছর বয়সী এই ফুটবলার এবার প্রথমবারের মতো ব্যালন ডি’অর জিততে পারেন। ইউরো ও বিশ্বকাপ, দুই ফাইনালেই খেলা এবং দুটিতেই জয়ী প্রথম কুড়ির নিচের খেলোয়াড় তিনি। এবারের বিশ্বকাপের আগে হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে খেললেও পুরো টুর্নামেন্টে প্রভাব রাখেন তিনি। গত মৌসুমে বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৪ গোল ও ১৮টি অ্যাসিস্ট করেছেন তিনি, নতুন মৌসুমও শুরু করেছেন সাত ম্যাচে আট গোল দিয়ে।

দুই নম্বরে আছেন কিলিয়ান এমবাপ্পে। ২৭ বছর বয়সেও এখনো ব্যালন ডি’অর জেতেননি তিনি। বিশ্বকাপে গোল্ডেন বুট জেতার পথে ১০ গোল করে মিরোস্লাভ ক্লোসা ও পরে মেসিকেও ছাড়িয়ে টুর্নামেন্টের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হন তিনি। রিয়াল মাদ্রিদের হয়ে ৪৪ ম্যাচে ৪২ গোল করেছেন তিনি, যদিও কোনো শিরোপা জিততে পারেনি তার দল।

এক নম্বরে আছেন হ্যারি কেইন। ২০২৫-২৬ মৌসুমে বুন্দেসলিগায় দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ব্যালন ডি’অরের ফেভারিট তিনিই। সব প্রতিযোগিতা মিলিয়ে ৫১ ম্যাচে ৬১ গোল করে বায়ার্নকে লিগ ও কাপ জেতান তিনি। বিশ্বকাপেও ছয় গোল করেন কেইন, যা ইংল্যান্ডকে ১৯৬৬ সালের পর সেরা বিশ্বকাপ ফলাফল এনে দেয়। ক্লাব ফুটবলে দারুণ রেকর্ড গড়া পারফর্ম্যান্স আর ২০২৬ বিশ্বকাপের ৬ গোল তাকে এনে দিতে পারে তার ক্যারিয়ারের প্রথম ব্যালন ডি’অর।

ShareSend

এই ক্যাটাগরির অন্য সংবাদ

এমপি ভবনে মিলল গাজী নজরুলের সেই ‘স্ত্রীর’ লাশ

এমপি ভবনে মিলল গাজী নজরুলের সেই ‘স্ত্রীর’ লাশ

চীনের কাছে হের মিশন শুরু বাংলাদেশের

চীনের কাছে হের মিশন শুরু বাংলাদেশের

রাজার ব্যাটে জিম্বাবুয়ের চ্যালেঞ্জিং স্কোর

১৯ দিনে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স

রিমান্ডে গাজী তানভীরের ওপর নির্যাতনের অভিযোগ ভয়াবহ-উদ্বেগজনক

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, আক্রান্ত ১২৩৬

সর্বশেষ সংবাদ

এমপি ভবনে মিলল গাজী নজরুলের সেই ‘স্ত্রীর’ লাশ

এমপি ভবনে মিলল গাজী নজরুলের সেই ‘স্ত্রীর’ লাশ

চীনের কাছে হের মিশন শুরু বাংলাদেশের

চীনের কাছে হের মিশন শুরু বাংলাদেশের

রাজার ব্যাটে জিম্বাবুয়ের চ্যালেঞ্জিং স্কোর

রাজার ব্যাটে জিম্বাবুয়ের চ্যালেঞ্জিং স্কোর

সারোগেসির মাধ্যমে মা হয়েছেন লেডি গাগা, সন্তানের কী নাম রাখলেন

সারোগেসির মাধ্যমে মা হয়েছেন লেডি গাগা, সন্তানের কী নাম রাখলেন

স্বামীর জন্য দোয়া চাইলেন সামান্থা শারমিন

স্বামীর জন্য দোয়া চাইলেন সামান্থা শারমিন

বাংলাদেশ-ভারত বাণিজ্যে নতুন উদ্যোগ, বিটুবি টাস্কফোর্সের তাগিদ

বাংলাদেশ-ভারত বাণিজ্যে নতুন উদ্যোগ, বিটুবি টাস্কফোর্সের তাগিদ

Load More

Advisor: Md. Tofazzal Hossain
Editor: Md. Sharif Hossain

Office: House 23, Road 01, Sector 12, Uttara, Dhaka-1230, Bangladesh
Phone: +88 01716198920, Email: kalerpatrika@gmail.com

Facebook Youtube Linkedin X-twitter Whatsapp

Copyright © 2026 Kaler Patrika, All rights reserved

No Result
View All Result
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • জলবায়ু
  • নির্বাচন
  • অন্যান্য
    • প্রযুক্তি
    • কূটনীতি
    • প্রবাস
    • মফস্বল
    • পর্যটন
    • ধর্মীয়
    • বিনোদন
    • পরিবেশ
    • কৃষি
    • সাহিত্য
    • মতামত
    • সাক্ষাৎকার
    • লাইফস্টাইল
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস

Press Release: kalerpatrika@gmail.com